• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ২৫ কেজির ‘মাইট্যা’ ১৪ হাজার টাকায় বিক্রি

টেকনাফ প্রতিনিধি: / ২০০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের ‘গোয়া মাইট্যা’ নামে সামুদ্রিক মাছ। অত্যন্ত সুস্বাদু এই মাছটি তাৎক্ষণিক সেন্টমার্টিন দ্বীপেই ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকাল ৫টার দিকে সেন্টমার্টিনদ্বীপের উত্তর পাড়ায় মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন দ্বীপের সৌখিন মাছ শিকারী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাও. আবুল কালাম বলেন, ‘শখের বশে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাড়ায় বড়শি নিয়ে মাছ শিকারে যাই। সাগরে বড়শি ফেলার অল্পক্ষণ পরেই রশিতে টান পড়ে। বহু কষ্টে টেনে দেখি বড় সাইজের ‘গোয়া মাইট্রা’ মাছ। মাছটি সৈকতে তোলার পর মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে শত শত মানুষ মাছটি দেখার জন্য সৈকতে ভিড় জমান। মো. রফিক মাছটি ১৪ হাজার টাকায় কিনে নেন’।

মাছ ক্রেতা সেন্টমার্টিন দ্বীপ ৪ নম্বর ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা মো. রফিক বলেন, ‘অত্যন্ত সুস্বাদু এই মাছটি আমি ১৪ হাজার টাকায় কিনে নিয়ে কেটে ১৪ জন মিলে ভাগ করেছি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন