• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে সাগরপথে যাত্রাকালে রোহিঙ্গা নারীসহ আটক ৪

টেকনাফ প্রতিনিধি: / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নির্বাচন নিয়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগে টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে রোহিঙ্গা নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ১৬ নম্বর ক্যাম্প শফিউল্লাকাটা কালামিয়ার মেয়ে বুশরা (৩০), উখিয়া কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের মোস্তাক আহমদের মেয়ে তাসফিয়া (২৪), বালুখালী ৭৯ নম্বর ক্যাম্পের আবুল কালামের মেয়ে আয়েশা (২৮)ও মহেশখালী কালারমারছড়ার ৯ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (৩০)। এ সময় পাচারের জন্য মজুত করা কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। বোটের মালিক লেঙ্গুরবিল এলাকার কালা বাম্বু বলে জানা গেছে।

৫ জানুয়ারি বিকালে মেরিনড্রাইভ সড়ক পথে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন কক্সবাজার আদালতের সিনিয়র সহকারী জজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মৈত্রী ভট্টাচার্য্যসহ আরো কয়েকজন। টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সাগর তীরে মানব জটলা দেখে মৈত্রী ভট্টাচার্য্য গাড়ি থামিয়ে জটবেঁধে থাকা নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন। জানতে চাইলেন, তারা কেন জড়ো হলো ? কাপড়চোপড়সহ যাচ্ছে কোথায় ? প্রশ্ন করতেই ঘটনা স্পষ্ট হয়ে গেলো। সবাই সাগরপথে যাচ্ছিল মালয়েশিয়া। ইত্যবসরে কৌশলে সটকে পড়লো দালালসহ কয়েকজন। হাতেনাতে ধরা খেলো ৪ জন। সেখানে ৩ জন রোহিঙ্গা। আটক ৪ জনসহ বোটটি টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সনজিব দত্ত-এর মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

৬ জানুয়ারী বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, উদ্ধার ভিকটিমদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পাচারের নেপথ্যে কারা জড়িত তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বোটটি জব্দ করা হয়েছে। কোন অপরাধী ছাড় পাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন