• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে যুবককে ছুরিকাঘাত, হৃদরোগে ছুরিকাঘাতকারীর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি: / ৬৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

টেকনাফে গ্রাম্য সমিতির টাকা নিয়ে বিরোধের জেরে মো. জয়নাল (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এমন সংবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হামলাকারী হাবিবুর রহমান প্রকাশ হাবি ড্রাইভার (৩৫)। রবিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান প্রকাশ হাবি ও জয়নাল দুজনেই ওই এলাকার বাসিন্দা। বর্তমানে মো. জয়নাল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার ৪৩ জন সদস্য নিয়ে তারা একটি গ্রাম্য সমিতি গঠন করেন। প্রতি সপ্তাহে সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করেন জয়নাল। সব টাকা তার কাছেই জমা থাকে।

এ নিয়ে গতরাতে সমিতির আরেক সদস্য হাবিবুর রহমানের সঙ্গে জয়নালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে আঘাত করে পালিয়ে যান হাবিবুর। স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে জয়নালকে ছুরিকাঘাতের পর পালিয়ে গিয়ে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকায় ফুফুর বাড়িতে আশ্রয় নেন হাবিবুর।

হাবিবুরের ফুফু আয়েশা বেগম বলেন, ‘হাবিবুর রহমান গতরাতে তার বাড়িতে এসেছেন। এর কিছুক্ষণ পরে ফোনে খবর আসে, জয়নাল মারা গেছেন। এমন সংবাদ শুনে হাবিবুর মাটিতে পড়ে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসাল্লি বিনতে ফয়েজী বলেন, ‘জয়নালের নাভির নিচে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেন নি। সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন