• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে মুজিবের বাড়িতে ১০ কোটি টাকার ‘আইস’

নিজস্ব প্রতিদেক / ৩০৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে দুই কেজি ক্রিস্টেল মেথসহ আটক মুজিব। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করেছে ২ বিজিবির সদস্যরা। এসময় মো. মুজিব (২০) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। আটক যুবক টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকার মো. সোনা মিয়ার ছেলে।

বিজিবি জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবির অপারেশন অফিসারের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আটক মুজিবের বাড়িতে তল্লাশি শুরু করে। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুজিব। পরে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। তার দেয়া স্বীকারোক্তি মতে বাড়ির সিলিংয়ের ওপর কৌশলে লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, উদ্ধারকৃত আইসসহ আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন