• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে মাদকাসক্ত ছেলে খুন করল বাবাকে

টেকনাফ প্রতিনিধি: / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফে মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম মো. পারভেজ (২২)। নিহত বশির আহমদ (৫০) টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ঠাণ্ডা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সঙ্গে বড় ছেলে মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো বলে জেনেছি। আজ পারভেজ আবারও টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পারভেজ ঘরের ভেতরে ঢুকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করে। পরে আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মৌলভীপাড়া এলাকায় বশির আহমদ নামে একব্যক্তিকে তার সন্তান ছুরিকাঘাত করে হত্যা করেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত পারভেজ পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন