• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে মাটির নিচে ইয়াবা : স্ত্রী আটক, স্বামী পলাতক!

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

টেকনাফের পরীর দ্বীপ এলাকায় র‌্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে কারবারীর বসত বাড়ীর মাটির নিচে মজুদ করে রাখা ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় কারবারী পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত নারী হচ্ছে সাবরাং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ক্যাম্পপাড়া এলাকার মাদক কারবারী আবু তাহেরের স্ত্রী অপি আক্তার(২৮) প্রকাশ হ্যাপি আক্তার।

রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজার র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী প্রেস বার্তার মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী গত ৪ নভেম্বর(শনিবার) রাত ৭টার দিকে টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫ সদস্যরা ধৃত নারীর দেহ ও বসত বাড়ীর খাটের নিচে মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, ধৃত মহিলা ও তার স্বামী দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পাচার করে আনা মাদকের চালন সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলা ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন