টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটকেন্দ্র দুটি স্থগিত রাখা হয়েছে।
এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো.ফারুক।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট পেপার খোঁজে না পাওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকরা হামলা ও ভাংচুর চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।