• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে ব্যাগভর্তি ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিদেক / ৩৪৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৮৪ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় এক মাদক কারবারীকে আটক করেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং কাটাবুনিয়া ঘাঁট সংলগ্ন এলাকায় অভিযানে যান। এসময় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। তখন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কঢ়ুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে মো. আমিন (৫০) কে আটক করে ব্যাগটি জব্দ করা হয়। তা খুলে গণনা করে ৮৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন