• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে প্রেমের সম্পর্কের জেরে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

নিজস্ব প্রতিদেক / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
প্রতিকী ছবি।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত লেদা- ২৪ ক্যাম্পের সি ব্লকের ১০৪নং রুমের মো. হাকিম আলীর ছেলে মো. জুবায়ের (৩০)।

সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা শরণার্থী সি ব্লকের কালা মিয়ার ছেলে শওকত উল্লাহ (২১) ও নূর নাহার (১৭) মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। বিষয়টি লেদা (এপিবিএন) পুলিশকে জানালে উভয় পক্ষকে নিয়ে ঘটনাটি মীমাংসা করে।

পরবর্তীতে শওকত এই ঘটনার জের ধরে জুবায়েরকে ব্লকের অভ্যন্তরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে আত্মীয়স্বজন তাকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি লেদা পুলিশ (এপিবিএন) অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন