• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে সড়ক দূর্ঘটনা ও আত্মহত্যায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা না গেলেও ঘাতক চালকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ৭৪৩ শেড নং রুম নং ৫ এর মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল (২১) বিষ পান করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে।

অপরদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনা স্থলে এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারলেও জনতার সহায়তায় ঘাতক মাইক্রো চালক কে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন