টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ হ্নীলায় পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভী পাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেদা মৌলভী পাড়া এলাকা থেকে আটককৃত আসামী হ্নীলা দক্ষিণ আলীখালী (৮নং ওয়ার্ড) এলাকার মৃত আবুল খায়েরের ছেলে নবী হোছন (৫০), একই এলাকার নজির হোছনের ছেলে ছৈয়দ নুর (১৯),একই ইউনিয়নের উলুচামারি এলাকার মাহবুবুর রহমান প্রকাশ লালুর ছেলে নুরুল আমিন প্রঃ নয়ন (২৪) এর হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।