টেকনাফে এক যুবককে পিঠিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত অব্যাহত রেখেছে। ময়না তদন্তের পর রাতেই লেঙ্গুরবিল এমদাদিয়া বড় মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নূরুল আবছার (২২) উক্ত গ্রামের পল্লী চিকিৎসক মাস্টার শামশুল ইসলামের পুত্র। মো. নুরুল আবছার কিছুদিন পর সউদী আরব যাওয়ার কথা ছিল। রাত ৯টায় উক্ত তথ্য নিশ্চিত করে নিহত যুবক মো. নুরুল আবছারের চাচা মো. নুরুল কবির সওদাগর বলেন, ‘আমার ভাতিজার সাথে এভাবে হত্যা করার মতো কারও কোন শত্রæতা থাকার কথা নয়। প্রতিদিনের মতো বেড়াতে বের হয়। রাতে না ফেরায় পরিবারের সকলে অপেক্ষায় ছিল। রাত ৩টার পরে স্থানীয় বন্ধু কায়সাল এসে গুরুতর আহত আবছারকে বাড়িতে রেখে পালিয়ে যায়। কে কে তাকে মারধর করেছে তা তার মা’কে খুলে বলার পর অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে দ্রæত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি টেকনাফ মডেল থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে বাদে মগরিব জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। আবছারের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে’।
টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে বাদে মগরিব জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত অব্যাহত রেখেছে’।