• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে নৌকার প্রচারনার গাড়িতে আগুন ও ভাংচুর

নিজস্ব প্রতিদেক / ৩১৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে নির্বাচনী প্রচারণার গাড়িতে আগুন। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রচারণার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফ সদরের ডেইল পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার দুটি টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বাদী হয়ে থানায় দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানায়, টেকনাফ সদরের হাজম পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে তার প্রতিদ্বন্দ্বী মটর সাইকেল সমর্থকরা সাইডের পর্দা ছিঁড়ে ফেলে ভাঙচুর করে, পরে টমটমে অগ্নিসংযোগ করে। এছাড়া একই দিন সদর ইউনিয়ে তুলাতুলি আনারস প্রার্থীর সমর্থকরা আরেকটি প্রচারনার টমটমে দেশীয় অস্ত্র দা, কিরিস, লোহার রড ও লাটি নিয়ে হামলা চালায়। এতে নৌকার সমর্থকরা আহত হয়েছে। এই দুই প্রতিদ্বন্দ্বীর তাদের সমর্থকদের নিয়ে নির্বাচানের প্রচার না করতে নৌকার চেয়ারম্যান প্রার্থী এবং তার সমর্থকদের প্রাণনাশে হুমকি দিয়ে আসছে। তারা নৌকার প্রার্থীর বিজয়ী সু-নিশ্চিত দেখে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পায়তারা করছেন।

জানা যায়, টেকনাফ সদরের হাজম পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারনার দুটি টমটম যাওয়ার পথে অতর্কিতে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় সাইডের পর্দা ছিঁড়ে ফেলে ভাঙচুর করে, পরে টমটমে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ঘটনার খবর পেয়েই রাতেই থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বলেন, দলীয়ভাবে মনোনয়ন দেয়ার পর আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তারা দুজনই আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে আসছে। তারই অংশে প্রচারণা গাড়িতে তারা হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। এতে আমার কয়েকজন লোক আহত হয়েছে। এ ঘটনায় বিএনপি পরিবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান ও শাহজান মিয়াকে প্রধান করে বেশ কয়েকজনের বিরুদ্ধে পৃথকভাবে থানায় দুটি অভিযোগ দায়ের করছি।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান বলেন, “যার নির্বাচন সেই করছে, আমার লোকজন কোন প্রার্থীকে হামলা চালায়নি। মূলত আমার জনপ্রিয়তা দেখে আমাকে নির্বাচনীয় মাঠ থেকে গুটিয়ে দেওয়া জন্য পায়ঁতারা করছে নৌকার প্রার্থী।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হাতে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন