• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ধান খেতে মিললো শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ের শাহপরীর দ্বীপে ধান ক্ষেত থেকে মো. ওমর সাদেক (৮) নামের এক স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে শাহপরীর দ্বীপ নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন বরফ কলের পার্শ্ববর্তী ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর সাদেক উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও উত্তরপাড়ার বাসিন্দা সব্বির আহমদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু।

নিহত শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে প্রতিদিনের মতো ঘরে থাকা চার-পাঁচটি ছাগল বেড়িবাঁধ এলাকায় চড়াতে নিয়ে যান ওমর সাদেক। বিকেলের দিকে ওমর সাদেকের বড় ভাই মো. ফারুক জালিয়াপাড়া যাওয়ার সময় ছাগলসহ সাদেককে বেড়িবাঁধ এলাকায় বসে থাকতে দেখেছেন। সন্ধ্যার পরও ওমর সাদেক বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির করে কোনো সন্ধান পাওয়া যায়নি তার। রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এরপর আত্মীয়-স্বজনরা মিলে ছাগল চড়ানো ওই এলাকায় খোঁজাখুঁজি করলে বরফ কলের পার্শ্ববর্তী ধান খেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের বড় ভাই মো. ফারুক বলেন, আমার ভাইয়ের গলায় একটি রশি পেছানো ছিল। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি মুখেও রক্ত ছিল। কি কারণে আমার ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। তবে খুনি যেই হোক না কেন পুলিশ প্রশাসনের মাধ্যমে অধিকতর তদন্তের করে খুনিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন