• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই নারী আটক

টেকনাফ প্রতিনিধি: / ১০১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৭ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত নারী মাদক কারবারীরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছোট হাবিব পাড়া ও বর্তমানে চকরিয়া খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার নুরুল আবসার মায়ার স্ত্রী ছেনুয়ারা বেগম (৪২) ও টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যং পাড়া ও বর্তমানে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম কচুবনিয়া এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী আল-মরজান প্রকাশ রুপা (৩৩)।

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ১৪ নভেম্বর সন্ধ্যায় জানান, র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম কচুবনিয়া এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম তথা আল-মরজান প্রকাশ রুপার বসত বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৩ নভেম্বর গভীর রাতে উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ছেনুয়ারা বেগম এবং আল-মরজান প্রকাশ রুপা নামে দুই নারী কারবারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীদের দেহ ও ঘর তল্লাশী করে। তারপর ধৃত আল-মরজান প্রকাশ রুপার বসত ঘরের টেবিলের নিচে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৭.৫ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘ দিন ধরে গাঁজা ও ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত।

তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন