• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩১ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১১ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কতৃক টেকনাফের নাফনদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং বস্তাটি তল্লাশি চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন