• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি ইজিবাইক থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শামসুল আলম নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদে বুধবার রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ অভিযান চালানো হয়। একটি ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই তার সঙ্গে থাকা দুজন পালিয়ে গেছে বলে তথ্য দেন আটক ব্যক্তি। এ ঘটনায় পলাতক দুজন ও আটক একজনকে আসামি করে টেকনাফ থানায় মামলা হয়েছে। পলাতক দুজনকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন