• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে ইয়াবাসহ রুজিনা আটক : স্বামী পলাতক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৭০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় মাদক চোরাকারবারী দম্পতির বসত-বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ স্ত্রীকে আটক করেছে। এ ঘটনায় স্বামীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

২১ আগস্ট টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট রাত সোয়া ১১টায় তাঁর দিক-নির্দেশনায় উপপরিদর্শক মো. নাসির উদ্দিন, তুমনি চাকমা, সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন, সিপাহী আল মামুন সরকার, অপারেটর মো. হাসিবুর রহমান, রীনা বেগম ও গাড়ি চালক মো. শাহিনের সমন্বয়ে একটি রেইডিং টিম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র মাদক চোরাকারবারী জিয়া উদ্দিন ওরফে বাবুল শিকদার (৩৮) এর বসত-বাড়িতে অভিযানে যায়। এসময় বাবুল শিকদারের স্ত্রী রুজিনা আক্তারকে (২০) ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে স্বামী-স্ত্রীর মাদক চোরাচালানের বিষয়টি স্বীকার করেন।

পরে তার দেখানো মতে ভাড়াটে লোক দিয়ে অভিনব কায়দায় তৈরী করা পুটলা খেয়ে পাচারের জন্য মওজুদ করা ঘরের দক্ষিণ পাশের শয়ন কক্ষের বালিশের কভারের ভেতর হতে ক্যাপসুল সাদৃশ ৬০টি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি ক্যাপসুলে ১০০টি করে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক জিয়া উদ্দিন ওরফে বাবুল শিকদার পালিয়ে যায়। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় জিয়া উদ্দিন ওরফে বাবুল শিকদারকে ১ নম্বর পলাতক আসামী এবং ইয়াবাসহ ধৃত রুজিনা আক্তারকে ২ নম্বর আসামী করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত আলামত টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোন) হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন