• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : / ১০৯৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে ১১ মার্চ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজারস্থ আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড মহাজের পাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়া রাজাপালং বঙ্গমাতা মহিলা কলেজ সংলগ্ন সিকদার বিল এলাকার হাজী কবির আহম্মদের ছেলে আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), কক্সবাজার পৌরসভার মহাজের পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২),

রামু খুনিয়া পালং পূর্ব ধেঁছুয়া এলাকার মৃত আমির হামজার ছেলে ও গাড়ি চালক মোহামুদুল হক (৪৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ২৮ হাজার ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরাতন নোহা বক্সি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতারকৃত আসামি মো. জসিম উদ্দীন (৪৮) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫টি মামলা এবং আসামি আব্দুর রহিম ওরফে টিপু (৩৪)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টিসহ মোট ২টি মামলা রুজু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন