• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে অর্ধডজন মামলার পলাতক আসামী ডাকাত ইসহাক গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: / ১৭২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

টেকনাফ সড়কে গাড়ি থামিয়ে বিকাশ ব্যবসায়ীর আলোচিত ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতাসহ বিভিন্ন অপরাধে অর্ধডজন মামলার পলাতক আসামী ডাকাত ইসহাককে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

সুত্র জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ এর নির্দেশনায় টেকনাফ মডেল থানার এএসআই মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ আলীখালীর মৃত আব্দুল কাদেরের পুত্র ডাকাত সদস্য মোঃ ইসহাককে আটক করে। সংঘবদ্ধ অপরাধী চক্রের এই সদস্যকে আটকের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে স্বস্তির নিঃশ্বাস দেখা দেয়।

ধৃত ইসহাক দীর্ঘদিন ধরে বিশাল স্বশস্ত্র বাহিনী গঠন করে টেকনাফ সড়কে ডাকাতি, ছিনতাই, পাহাড়ি এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় সদস্য এবং পুলিশ এসল্ট মামলার পরোয়ানাভূক্ত আসামী। ধৃত ডাকাত ইসহাকের বিরুদ্ধে জি/আর মামলা নং-(১৪/২০০৪),জি/আর (৩৬৮/২০১৪), জি/আর (৭১০/২০১৫), জি/আর (৬০১/২০১৫) সহ অর্ধডজন মামলার ওয়ারেন্ট রয়েছে। ২০১৪ সালে হ্নীলা উত্তর আলীখালীর বিকাশ ব্যবসায়ী দেলোয়ার টেকনাফ থেকে হ্নীলায় ফেরার পথে স্বশস্ত্র গ্রুপ নিয়ে প্রধান সড়কে মোটর বাইক থামিয়ে ২৩লাখ টাকা ছিনতাইয়ের পর আলোচনায় আসে। সে চিহ্নিত অপরাধী প্রভাবশালী গ্রæপের ছত্রছায়ায় নানা অপরাধ করে জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, ১২সেপ্টেম্বর সকালে ধৃত ডাকাত ইসহাককে সংশ্লিষ্ট অপরাধের মামলায় আদালতে প্রেরণ করা হয়। আদালত এই অপরাধীকে জেল হাজতে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন