• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে অপহৃত তিন বনপ্রহরী : ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২০৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত বন বিভাগের পাহারা দলের তিন কর্মী সন্ত্রাসীদের কাছে জিম্মি রয়েছেন। তাদের পরিবারের কাছে চক্রটি ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, শনিবার (২ আগস্ট) সকালে অপহৃত প্রত্যকের পরিবারের কাছে ফোন করে ওই তিন প্রহরী জিম্মি রয়েছেন দাবি করে ২০ লাখ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে চক্রের সন্ত্রাসীরা।

টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘তিনজনকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের চেষ্টা করলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে আজ সকালে ফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে।’

অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের, একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় অপহৃত হন তারা।

টেকনাফ বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘বন থেকে আমাদের পাহারাদার তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিনের একটা সময়ের পর থেকে তাদের খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছে- পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পাহাড়ে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু পাওয়া যায়নি। এখন মুক্তিপণ দাবি করা হচ্ছে।’

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, অপহৃত প্রহরীদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন