• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

৯ দিন পর টেকনাফে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১৮৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ হোসেন (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন নিখোঁজের পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারী) দুপুর ১ টার দিকে বাহারছড়া-হোয়াইক্যংয়ের পাহাড়ি ঢালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার বাদশা মিয়ার ছেলে। সে পেশায় ইজিবাইক (টমটম) চালক।

পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল হালিম জানান-গেল ১২ জানুয়ারী নিখোঁজ হয় হোসেন। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও খোঁজ মিলেনি। পুলিশ পাহাড়ি ঢালায় যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায়। তারপর উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন