• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

টিটিএনে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিদেক / ২৫৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
অনলাইন মাল্টিমিডিয়া টিটিএন নিউজে প্রচারিত কলাতলী ৫১ একরে শিশু কন্যাকে যৌন নির্যাতনের বিষয়টি সঠিক নয় দাবী করছে ওই শিশুর মা। গত বুধবার রাতে তার ৭ বছর বয়সী শিশু কন্যাকে যৌন নির্যাতনের কথা উল্লেখ করে সংবাদ প্রচারিত হয়েছে। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমাদের দুই পক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সংবাদে যা প্রচার করা হয়েছে যা সত্য নয়।

শিশুর মা শাবনুরের দাবী- আসলে যৌন হয়রাণির মতো কোন ঘটনা ঘটেনি। আমার কন্যার বয়স মাত্র ৭ বছর। আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বয়স প্রায় ৭০ এর কাছাকাছি। তার নাম মো. ছিদ্দিক। সর্ম্পকে তারা নানা নাতী হয়। একই সাথে প্রতিবেশিও। মূল কথা হচ্ছে- তৃতীয় একটি পক্ষ ঝামেলা তৈরি করার জন্য এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে আমাদের এলাকায়। যার কোন তথ্য প্রমাণ কিছুই নেই। আমার শিশু কন্যাও সুস্থ আছে। তাকে কোন যৌন হয়রাণি করা হয়নি। প্রতিবেশিদের মাঝে বিরোধ তৈরি করার জন্য এমন কল্প কাহিনী সাজিয়ে একটি পক্ষ সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়েছে।

শাবনুর বলেন- একটি রেস্তোঁরায় চাকরি করি আমি। দিনভর ওখানে থাকি। রাতে বাসায় এসে শুনি আমার শিশু কন্যার সাথে অত্যাচার করা হয়েছে। বিষয়টি সঠিকভাবে খোঁজ না নিয়েই শুনা কথায় আমি টিটিএনকে যা ইচ্ছা বলি। সঠিক খোঁজ না নিয়েই টিটিএনে সাক্ষাত দেওয়া আমার উচিতও হয়নি। পরে খোঁজ নিয়ে দেখি এমন কিছুই হয়নি। সব মিথ্যা ও বানোয়াট কথা। তারা আমাদের প্রতিবেশি। দীর্ঘদিনের সর্ম্পক। ওখানকার একটি পক্ষ আমাদের ভিতরে ঝামেলা তৈরি করে দিতে এমন মিথ্যা রটনা ছাড়ছে। শুধুমাত্র উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঠকদের অনুরোধ করছি এই বিষয়ে বিভ্রান্ত না হতে।

প্রতিবাদকারী:
শিশু কন্যার মা শাবনুর।
৫১ একর, কলাতলী, কক্সবাজার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন