• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টার একান্ত সচিবের (পিএস) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মোর্শেদকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ৬ এপ্রিল জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস মোর্শেদকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

তখন স্থানীয় সরকার উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে নামে। এরপর জ্বালানি উপদেষ্টার পিএসকে সরানোর বিষয়টি আলোচনায় এসেছিল।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা মোর্শেদ ২০২৪ সালের ১৮ আগস্ট ফাওজুল কবিরের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।  সাধারণত উপদেষ্টা বা মন্ত্রীদের পছন্দ অনুযায়ী উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে বিএনপি। এ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ পান সালাহউদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন