• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সেন্টমার্টিনে ৭০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

নিজস্ব প্রতিদেক / ২০৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
ইয়াবা উদ্ধার।

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগর এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড গােয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (৩০ মার্চ) ভোরে গােপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কর্তৃক টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সীমানা হতে বাংলাদেশর সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে দ্রুত মায়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে সাদা রংয়ের একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরে বস্তাটি তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান,জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন