• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চার দিন সাগরে ভাসছিল ১৯ জেলে : ৯৯৯-এর কলে উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৩৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ইঞ্জিন বিকল হয়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সাগরে চার দিন ধরে ভাসতে থাকা ‘এমভি কমলা’ নামের একটি ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্রলারটি চট্টগ্রাম জেলার কালুরঘাট এলাকার। জেলেরা সবাই ওই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরতে রওনা দেয় ‘এমভি কমলা’। শনিবার (২৭ আগস্ট) গভীর সাগরে গিয়ে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। মঙ্গলবার দুপুরে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা জাতীয় হেল্প লাইন ৯৯৯-এর মাধ্যমে কোস্টগার্ড পূর্ব জোনকে অবহিত করে। পরে কোস্টগার্ডের ‘জাহাজ কুতুবদিয়া’ ট্রলারসহ জেলেদের উদ্ধার করে।

তিনি আরও জানান, সন্ধ্যায় ফিশিং ট্রলারটিসহ উদ্ধার হওয়া জেলেদের চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন