• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেফতার চট্টগ্রামে

নিজস্ব প্রতিদেক / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
ইয়াবাসহ গ্রেফতার যুবক।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা বাসস্ট্যান্ড থেকে দেড় হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আকতার ফারুক (২২) টেকনাফ থানার ৮ নম্বর ওয়ার্ডের আমির হোছেনের ছেলে।

সোমবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, ফারুক দীর্ঘদিন ধরে টেকনাফসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামে বিক্রি করছিলো। চান্দগাঁও থানার একটি টিম অভিযান চালিয়ে মোহরা বাসস্ট্যান্ডের সামনের একটি দোকান থেকে ফারুককে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফারুকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন