• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ঘুমধুমে ২৪ বোতল বিদেশী মদসহ আটক দুই

নিজস্ব প্রতিদেক / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
বিদেশি মদসহ আটক দুই।

উখিয়া প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ২৪ বোতল বিদেশী মদসহ আবু ছিদ্দিক(২০) ও জাফর আলম(৪৭) নামের দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) বিকালের দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার দিক-নির্দেশনায় এসআই পাভেল মল্লিক ও এএসআই শ্যামলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে এক ব্যাটারি চালিত অটো রিক্সা তল্লাশি করে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল: উখিয়া উপজেলার জামতলী পশ্চিম সিকদারবিল এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুছিদ্দিক (২০) অপরজন টেকনাফ থানার শাপলাপুর শীলকালি এলাকার নুরুল ইসলামের পুত্র জাফর আলম(৪৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিক্সা তল্লাসী করলে ২৪ বোতল বিদেশী মদসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পাচারকাজে ব‌্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন