• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

গর্জনিয়ায় প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

নিজস্ব প্রতিদেক / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন এক কলেজ ছাত্রী। এই শীতের রাতে বাড়ির উঠানে অবস্থান করছে সে। ঘটনাটি গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামের আরিফের বাড়ির।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে আরিফ এবং ওই কলেজ ছাত্রীর মধ্যে বন্ধুত্ব হয়। পরে সম্পর্ক গভীর হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীটি আরিফের বাড়িতে অনশন শুরু করেছে। এরপর থেকে আরিফ বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।

আরিফের মা বলেন, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে সবাই যে রায় দেন, তা আমরা মেনে নেব।’

অনশন অবস্থায় বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কলেজ ছাত্রীটি বলেন, “২০১৭ সাল থেকে আরিফের সঙ্গে তাঁর সম্পর্ক। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও চলমান রয়েছে। আরিফের দেওয়া চিঠি, ডায়রিসহ নানা ডুকুমেন্ট সংরক্ষিত আছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।”

অভিযুক্ত আরিফের দাবি, “২০১৭ সালে ৭-৮ মাস ওই কলেজ ছাত্রীটির সঙ্গে সম্পর্ক ছিলো। কিন্তু বর্তমানে নেই। গত ২৯ তারিখ সে নিজেই তাকে ফোন করে বাড়িতে চলে এসেছে।”

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন- কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন