• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুুরুশকুলে ৭ রাখাইন পরিবার ৫ মাস ধরে এলাকা ছাড়া

নিজস্ব প্রতিদেক / ৩৫৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে ৭ রাখাইন পরিবারের ৩৫ থেকে ৪০ সদস্য এলাকা ছাড়া করেছে অপর এক রাখাইন প্রভাবশালী গ্রুপ। দীর্ঘ সাড়ে ৫ মাস ধরে এসব পরিবার শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বসবাস করে আসলেও এখনো ফিরতে নিজ বাড়িতে ফিরতে পারেননি। তাই; সম্মান, শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপদে বাড়ি ফিরতে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৩০ মাচর্) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মং মং। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুরী, মংপ্রু, মংক্যএ, চ চা, অংথেন প্রু, চেন থেন উ ও মং প্রুরী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- খুরুশকুল রাখাইন পাড়ায় একমাত্র বৌদ্ধ মন্দিরের অধক্ষ্য উ শাসন বংশ এর প্ররোচনায় কিছু উগ্র দুর্বৃত্তেরদল রাজত্ব কায়েমের মাধ্যমে গ্রাম থেকে আমাদের ৭টি পরিবারকে ২০২১ সালের ২৭ অক্টোবর থেকে বিতারিত করে। এমনটি বাড়িঘরে বার বার হামলা করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তের দল। আমরা প্রতিকারের আশায় বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোন প্রতিকার পাননি।এমনকি উক্ত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর থেকে বাবা, মা ও কেউ মারা যাওয়ার পর সৎকারের অংশগ্রহন তো দুরের থাক মৃত মায়ের মুখ শেষ পর্যন্ত দেখতে দেয়া হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই এলাকায় রাখাইন পাড়ায় অবস্থিত একটি সমবায় সমিতির মালিকানাধীন ২০ শতক জমি উ শাসন ভিক্ষুর নামে হন্তান্তরে দাবী জানাই। তাদের দাবী মেনে না নিলে আমাদেরকে সমাজচ্যুত করে গ্রাম ছাড়া করা হবে। প্রায় ৭/৮ মাস আগে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে প্রতিদিন তারা আমাদের বাড়ি গুলোর উপর সৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে; যা প্রমানস্বরূপ আমাদের কাছে অডিও রেকর্ডিং, স্থির চিত্র সংরক্ষিত আছে।

যার ধারাবাহিকতায় উ শাসন ভিক্ষুর কথা মতো জমি না দেওয়ায় তারা আমাদের ৭ পরিবারকে নির্যাতন করে গ্রাম ছাড়া করে।
বর্তমানে গ্রামচ্যুত হয়ে পরিবারগুলো জেলার বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বাড়িতে উদ্বাস্ত মানবেত জীবন কাটাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন