• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পে সেনাপ্রধান : কাজ শেষ হবে ২০২৩ এর জুনে

নিজস্ব প্রতিদেক / ২২৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন সেনা প্রধান।

নিজস্ব প্রতিবেদক:
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার (৭ মে) কক্সবাজারে বাস্তবায়নাধীন জলবায়ু উদ্বাস্তুদের বিশেষায়িত আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। দুপুর ১২ টা নাগাদ সেনাপ্রধান খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে প্রকল্পোর সার্বিক চিত্র তোলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

এসময় সেনাপ্রধান বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।
এসময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বন্দর সম্প্রসারণের কারণে কক্সবাজার শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া এলাকায় আশ্রয় নেয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩ শ ৩৩ কোটি ৬২ লাখ টাকা। যেখানে স্থায়ী মাথা গোজার ঠাঁই পাবে জলবায়ু উদ্বাস্তুু ৩ হাজার ৮শ ৮ টি পরিবার। প্রকল্পে থাকবে ১৩৯ টি পাঁচতলা ভবন; যার মধ্যে তৈরী হওয়া ২০ টি ভবনে ৬০০ পরিবারকে ২০২০ সালে বুঝিয়ে দেয়া হয়েছে একটি করে ফ্ল্যাট। বাকী ১১৯ টি ভবন নির্মানের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন