• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুলে বায়ুবিদ্যুৎ কেন্দ্র : জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০ মেগাওয়াট

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৮০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

কক্সবাজারের সদরে অবস্থিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী দুয়েক দিনের মধ্যে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরিক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে। সদরের খুরুশকুলে বেসরকারি খাতে নির্মিত বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে বুধবার (২৪ মে) দুপুরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, ‘দেশের বিদ্যুতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে আরও নতুন করে বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রহণে সুযোগ দিচ্ছে। কক্সবাজারের খুরুশকুলের এই প্রকল্প বছরের শেষের দিকে সম্পূর্ণ চালু করা সম্ভব হবে। এর আগেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।’

ইউএস-ডিকে গ্রিন এনার্জি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম খান বলেন, ’বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি টারবাইন স্থাপন করা হচ্ছে। প্রতিটি টারবাইন তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এরই মধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে।’

তিনি আরও বলেন, ’প্রকল্পটিতে ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। যার জন্য আরও ২০টি টারবাইনের প্রয়োজন হবে।’

পরিদর্শনকালে প্রকল্প কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

কক্সবাজার সদরের খুরুশকুলে স্থাপিত ৬০ মেগাওয়াটের বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ গত বছর মার্চে শুরু হয়। বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড প্রকল্প স্থাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন