• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কুতুবদিয়ায় সবজি খেতের আড়ালে গাঁজার চাষ : আটক-১

নিজস্ব প্রতিদেক / ৩৯৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় সবজি খেতের আড়ালে গাঁজার চাষের খবর পেয়ে গাঁজার গাছসহ ফরিদুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের মৃত রহিম দাদের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লীষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৩ নং ওয়ার্ড ঘোনারমোড় এলাকা থেকে আটক করা হয়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দারের নেতৃত্বে এসআই ওবায়দুল, এএসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেয়।

জানা যায়, ফরিদুল আলম জমিতে সবজিখেতের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার জানান, আটক ফরিদুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লীষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন