• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কুতুবদিয়ায় দু‘সংবাদকর্মীর উপর হামলা

নিজস্ব প্রতিদেক / ২৬৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক ইউপি মেম্বারের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন দু‘ সংবাদকর্মী। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারে হামলার শিকার হন তারা। ভুক্তভোগী দু‘ সংবাদকর্মী দৈনিক আমার সংবাদ পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম কাইছার এবং দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাঁকখালী পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির জানান, বৃহস্পতিবার ১০টার দিকে লবণ মাঠের জমির বিরোধ নিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি মেম্বার মোশাররফ হোছাইন ও প্রতিপক্ষ লবণচাষিদের সংঘর্ষের আশংকার সংবাদ পেয়ে সেখানে যান।

এসময় ১৫-২০ জনের একটি গ্রুপের ছবি তুলতে গেলে সংবাদকর্মী কাইছারের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে টানা হেঁচড়া করে তাকে নাজেহাল করা হয়। খবর পেয়ে সংবাদকর্মী শাহেদুল ইসলাম মনির ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সহায়তার জন্য ফোন করতে গেলে ইউপি মেম্বার মোশারফের দলবল তার উপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আঘাতের ফলে শাহেদুল ইসলামকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ইউপি মেম্বার মোশারফ হোছাইন বলেন, লবণ মাঠের বিষয় নিয়ে দু‘ সংবাদকর্মীকে মারধর করেননি। তবে চাষিদের সাথে কি হয়েছে তিনি অবগত নন।

থানার এসআই রায়হান উদ্দিন বলেন, দু‘সাংবাদিককে হামলার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। লবণ মাঠের চাষিদের ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী শাহেদুল ইসলাম মনির বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, ‘এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ এ দিকে কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী সংবাদ সংগ্রহে গিয়ে দু‘সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দ্রুত হামলাকারিদের আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন