সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষকবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং (এডহক) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) উক্ত বিদ্যালয়ে এই সভা হয়।
সভার শুরুতে এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ কে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে সভাপতি শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠের মানোন্নয়নে নানা দিক নির্দেশনা দেন। এরপর তিনি বিদ্যালয়ের নব নির্মিত লাইব্রেরি ও ভবন পরিদর্শন করেন।