• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এলো ২ শিশুর লাশ

নিজস্ব প্রতিদেক / ২৬১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় ২ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সদস্যরা। গত সোমবার দিনগত রাত ১টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োগকৃত বীচকর্মীর সুপারভাইজার মাহবুব আলম বলেন, রাতে সাগরের দুটি পয়েন্টে মৃতদেহ ভাসতে দেখে লাইফগার্ডের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করে। পরে স্বজনদের জিম্মায় দেয়া হয়। মৃতরা হলো- কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘ গত সোমবার বিকেল যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিঁখোজ ছিল। অবশেষে রাত ১২ টার পর প্রথমে একজনের পরে অন্যজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘একটি লাশ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। ঘন্টা ব্যবধানে আরেকটি লাশ পাওয়া যায়। সেই লাশটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন