• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি পেলো ২৬ পরিবার

নিজস্ব প্রতিদেক / ২৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদরে ২৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) কক্সবাজার সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে এনজিও সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন।

কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৪৯ টি ঘর নির্মান কাজ করছে এ সংস্থাটি। তৎমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬৬ টি ঘর নির্মান কাজ চলছে। যেখানে ইতিমধ্যে ২৬ টি বাড়ির নির্মাণ কাজ সমাপ্ত করে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।

ঈদগাঁও ইউনিয়নে দুইটি, ইসলামাবাদ ইউনিয়নে চারটি, খুরুস্কুল ইউনিয়নে ৮টি, ঝিলংঝা ইউনিয়নে ৮টি, পিএম খালী ইউনিয়নে ১টি, ইসলামপুর ইউনিয়নে ১ টি, পোকখালী ইউনিয়নে দুইটি ঘর হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মিল্টন রায় প্রধানমন্ত্রীর উপহারের ২৬টি পরিবারের মাঝে ঘর হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর সকল গৃহহীন দের মাঝে ক্রমান্বয়ে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন