• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ২৪৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের উপজেলা পর্যায়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস এবং ব্লাড ব্যাংক চালুর পরিকল্পনা করেছে সরকার। একইসাথে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ২৪ ঘন্টা প্রসুতি সেবাও চালু করা হবে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী একথা বলেন। ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে কক্সবাজারে মেডিকেল কলেজ চালু হয়েছে। বিদেশি অর্থায়নে হাসপাতাল চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বিদেশি অর্থায়নের সংস্থান না হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব অর্থায়নে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজারে ১২ লাখের অধিক রোহিঙ্গার কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সীমিত সংখ্যক ডাক্তার ও জনবল দিয়ে স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তাই কক্সবাজারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

এর আগে দুপুরে মন্ত্রী কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড ও শেখ রাসেল শিশু ওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে জেলা সদর হাসপাতালে স্থাপিত অপারেশন থিয়েটার-২ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের সুপার ডা. মো. মোমিনুর রহমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন