• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঝিলংজায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিদেক / ১৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঝিলংজার পূর্ব মুক্তারকুল এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওই এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার (৩০ ডিসেম্বার) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম সোহেল (২৬)। তিনি পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানান, ওই যুবকের পেটে, পিঠে চার থেকে পাঁচটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অতিরিক্ত রক্তখনন হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সোহেলের চাচাতো ভাই আ.লীগ নেতা আমিন জানান, শুক্রবার ওই এলাকায় স্থানীয় আজিজুল হাকিম নামের এক ব্যাক্তি ‘কিং অব কক্স’ নামের একটি কনভেনশন হল উদ্বোধন করেন। সেই উপলক্ষে সেখানে একটি মেজবানের আয়োজন করেন তিনি।

মেজবানে স্থানীয় আব্দুল মুতালবের ৪ ছেলে আজিজ উল্লাহ, ছলিম উল্লাহ, হাবিব উল্লাহ, আমান উল্লাহ এবং ইমাম শরীফের ছেলে কুদ্দুসকে দাওয়াত দেন। সেখানে খাবার না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে তারা মদ্যপ অবস্থায় আহত সোহেলে বাড়ির সামনে এসে আজিজুল হাকিমকে গালিগালাজ ও বেপরোয়া আচরণ করে ক্ষোভ প্রকাশ করতে থাকে। এসময় সোহেল তার বাড়ির সামনে উশৃঙ্খল আচরণ না করতে বাঁধা দেন। ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বাড়ির দরজা-জানালাসহ সীমানা প্রাচীর ভেঙ্গে চুরমার করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সোহেলের পারিবারিক সূত্রে জানা গেছে।

এবিষয়ে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন