• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজারে বেড়াতে এসে স্কুল ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিদেক / ২৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চট্টগ্রাম থেকে মাহমুদা আক্তার মুক্তা ও সামিহা আফরিন মৌ নামের দুই বান্ধবী বেড়াতে আসে কক্সবাজার। গত (৩১ মে) মঙ্গলবার ভোরে শহরের কলাতলী মোড়ে এসে পৌঁছায় তারা। এসময় মৌ একটি অটো রিকশায় উঠে, কিন্তু মুক্তা উঠার সময় না দিয়েই অটো রিকশাটি দ্রুত চালিয়ে নিয়ে যান চালক।

মাহমুদা আক্তার মুক্তা জানান, এরপর তারা দুজনেই চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। এতে মুক্তা আরো ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

এরপর থেকেই সামিহা আফরিন মৌ নিখোঁজ। পরে মুক্তা চট্টগ্রাম ফিরে গিয়ে তার নিখোঁজ বান্ধবীর পরিবারকে বিষয়টি খুলে বলেন।

এ বিষয়ে চট্টগ্রাম বায়জিদ থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ মৌ’র পরিবার।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস জানান, নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারে ইতিমধ্যে থানা পুলিশ কাজ শুরু করেছে।

তারা দুই বান্ধবীই চট্টগ্রামের শেরশাহ ডঃ মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সূত্র-টিটিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন