• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে পর্যটকের হারিয়ে যাওয়া টাকা ও মালামাল উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৪০১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
পর্যটকের হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে পর্যটক দম্পতির হারিয়ে যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে পর্যটকদের হাতে তুলে দেন বুধবার (১৬ মার্চ) রাতে।

পুলিশ সূত্রে জানা গেছে- রাজশাহী কাটাখালি থানার হরিয়ান এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান পরিবারসহ ঘুরতে আসেন কক্সবাজারে। তারা কক্সবাজার এসে সমুদ্রসৈকত ও বালিয়াড়িতে আনন্দ করেন বেশ। এরমধ্যে হঠাৎ করেই নেমে আসে বিষন্নতা।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে মেহেদী হাসানের পরিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য রওনা করেন কক্সবাজার জাহাজ ঘাটের উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথে একটি মিনি বাসে তার স্ত্রী অজ্ঞাতসারে ফেলে রেখে যায় একটি ভ্যানিটি ব্যাগ।। যার মধ্যে নগদ ২২ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ও একটি হাত ঘড়িসহ আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তারা প্রয়োজনীয় মালামাল ফিরে পাওয়ার আশা করে একটি সাধারণ ডায়েরি করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে- পর্যটকের অভিযোগের ভিত্তিতে শুরু হয় ট্যুরিস্ট পুলিশের উদ্ধার তৎপরতা। সাধারণ ডায়েরি প্রাপ্তির পর দীর্ঘ ১৫ ঘণ্টা অনুসন্ধান ও অভিযান করে সাব-ইন্সপেক্টর মো. এরশাদ হোসেন এবং তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় কক্সবাজারস্থ লিংক রোড থেকে উক্ত মিনি বাসটি সনাক্ত করা হয়। এরপর পর্যটকের হারিয়ে যাওয়া নগদ টাকাসহ সকল মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন