• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যায় ১৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিদেক / ২৮৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন (২৫) খুনের ঘটনায় ১৭ জনকে এজাহারনামীয় এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। তিনি ইতিপূর্বে সন্দেহভাজন আসামী হিসাবে র‌্যাবের হাতে আটক হন। তবে তাকে এখনও পুলিশের হাতে হস্তান্তর করা হয়নি। একইদিন রাতে সদর থানা পুলিশের অভিযানে আটক ৬ জনকে মঙ্গলবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কক্সবাজার সদর থানা পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, এই ঘটনায় আটক সন্দেহভাজন ৬ আসামীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্যও অভিযান চালানো হচ্ছে। মামলার এজাহার জমা দেওয়ার পর থানায় সাংবাদিকদের সাথে কথা বলেন মামলার দাবী নাছির উদ্দীন। তিনি জানান, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি চাই।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তার (এসআই আবু রায়হান) বিরুদ্ধে তদন্ত করছে তারা। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন