• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার নেতৃত্বদানকারী আজিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৯৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
আজিজ।

কক্সবাজার অফিস:
কক্সবাজার খুরুশকুলে ছাত্রলীগ নেতা মো. ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫ এর সদস্যরা। সোমবার (৪ জুলাই) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার।
এদিকে সোমবার বিকেল ৪টায় ফয়সাল এর নামাযে জানাজা খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ওখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতরা বক্তব্য রাখেন। এর পর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার (৩ জুলাই) বিকেলে খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন দেখতে যান সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিন। সন্ধ্যায় সম্মেলন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থলের বাইরে একদল সশস্ত্র লোকজনকে দেখতে পেয়ে হামলার আশঙ্কা করেছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন। পরে আওয়ামী লীগের নেতারা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাকে একটি অটোরিকশায় তুলে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেন। অটোরিকশারটি পেছনে ছিল পুলিশের গাড়িটিও। একপর্যায়ে ফয়সালকে বহনকারী গাড়িটি ডেইলপাড়ায় পৌঁছালে একদল দুবৃর্ত্ত গাড়িটি থামিয়ে ‘পুলিশের উপস্থিতিতে’ এলোপাতাড়ি কুপিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন