• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে চোলাই মদ জব্দ : আটক দুই

নিজস্ব প্রতিবেদক : / ৬৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের রামু একটি অটোমিশুক গাড়ি তল্লাশী চালিয়ে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি-কাউয়ারখোপ সড়কে তল্লাশী চালিয়ে এসব মদ জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

তারা হলেন- রামু কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার মফিজুর রহমানের ছেলে রবি উল্ল্যাহ (১৯), একই ইউনিয়নের লামারপাড়া এলাকার মো. হানিফের ছেলে রায়হান উল্ল্যাহ (১৯)। এসময় জব্দ করা হয়েছে চোলাইমদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোমিশুক টমটম গাড়ি। চোলাইমদ উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয় এবং ১ জন পলাতক আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করার কথা জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন