• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার রামুতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

এতে নিহত ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় ইজিবাইক চালক সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি বাস মারছা’র সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।

ঘটনাস্থল থেকে পথচারিরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষনা করেন।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান- দূর্ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া আহত ১ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন