• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন মহেশখালীর কোহিনুর

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
এক সাথে চার শিশু সন্তান।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
একসাথে ৪ সন্তানের জন্মদিলেন কোহিনুর। কোহিনূর মহেশখালী পৌরসভার সিকদার পাড়ার বাসিন্দা প্রবাসী ওমর ফারুকের স্ত্রী। সদ্য নবজাত ৪ সন্তানের মধ্যে ৩ জন পুত্র সন্তান ও একজন কন্যা সন্তান বলে জানা গেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে সিজারের মাধ্যমে এইসব সন্তান জন্মদেন কোহিনূর। ২০১৫ সালে ২৪ জানুয়ারি ওমর ফারুক ও কোহিনূরের মধ্যে বিয়ে হয়। ২০১৯ সালে তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়।

একসাথে ৪ সন্তানের জন্মদানে কোহিনূরের স্বামী প্রবাসী ওমর ফারুক ও শ্বশুর বাড়ির লোকজন বেশ আনন্দিত। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও সন্তান সকলে সুস্থ ও ডাক্তারের পর্যবেক্ষণে আছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন