• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ১৫৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

জয়নাল উদ্দিন:
বুধবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে ৯ম বারের মতো কক্সবাজার আসছেন। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। কক্সবাজারের উন্নয়নে গেলো ১৪ বছরে নেয়া হয়েছে ৭৭ টি প্রকল্প। যার মধ্যে ১৭ টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে কক্সাবাজারের চেহেরাই পাল্টে যাবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কক্সবাজারের প্রতিটি উপজেলা গেলো ১ যুগে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে।

উল্লেখযোগ্য প্রকল্প :
১২ শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ৫১হাজার ৮শো ৫৪. ৮৮ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হচ্ছে আগামী বছর। ২০২৪ সালে বানিজ্যিক উৎপাদনে যাবে এ প্রকল্প, বলছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। সেই সাথে মাতারবাড়ী সমুদ্র বন্দরে ইতোমধ্যে ভিড়েছে ১২০ টি জাহাজ।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করনের কাজ চলছে দ্রুত গতিতে। সাগরের নীল জলের উপরেই নামবে উড়োজাহাজ। ২০২৩ সালেই কাজ শেষ হবে আন্তর্জাতিক বিমানবন্দরের এমনটাই আশাবাদ প্রকল্প পরিচালক ইউনুছ ভূঁইয়া।
এছাড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাগরতীরের জলবায়ু উদ্বাস্তুদের জন্যে বিশ্বের প্রথম ও বৃহত্তম আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে খুরুস্কুলে। সেনাবাহিনীর তত্বাবধানে নির্মানাধীন ১৩৯ টি ভবনে ৪ হাজার ৪ শ ৯ পরিবারকে একটি করে ফ্ল্যাট দেয়া হচ্ছে। ইতোমধ্যে নির্মিত ২০ টি ভবনে ৬০০ পরিবারকে হস্তান্তর করা হয়েছে ফ্ল্যাট। ২০২৩ সালে আলোর মুখ দেখবে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্প। রেললাইন প্রকল্পের পি ডি মুফিজির রহমান জানিয়েছেন, ঝিনুকের আদলে আইকনিক স্টেশনসহ রেললাইন নির্মানে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা।

সড়ক ও জনপথ বিভাগের অধীনে কক্সবাজার শহরের লিংকরোড থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ২ শ ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারলেনের সড়ক। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ২শ ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে প্রধান সড়ক। কক্সবাজার পৌরসভার উদ্যোগে সাড়ে তিনশো কোটি টাকা ব্যয়ে শহরের উপসড়ক নির্মান কাজ প্রায় শেষ হয়েছে। ফলে পর্যটন নগরীর চেহেরাই পাল্টে গেছে। রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপি প্রশিক্ষন কেন্দ্রের কাজও শেষ পর্যায়ে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে ২ হাজার কোটি টাকা ব্যয়ে নৌকার আদলে তিনটি স্টেডিয়ামসহ আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার।
খুরুস্কুলের বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ চলমান। অন্যদিকে টেকনাফের সাবরাং ও জালিয়ারদ্বীপে ট্যুরিজম পার্ক নামের পর্যটন অর্থনৈতিক অঞ্চল।

দ্বীপ কুতুবদিয়ায় ১১০ কোটি টাকা ব্যয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। ইতোমধ্যে নয়নাভিরাম মেরিন ড্রাইভের বাকি অংশের কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। সব মিলিয়ে উন্নয়নের মহাযজ্ঞে সমৃদ্ধ এক কক্সবাজার বির্নিমিত হতে চলেছে।

কক্সবাজার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর উখিয়ার আশ্রয়শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে এসে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দলীয় জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন কক্সবাজারের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি (উন্নয়ন প্রকল্প) ঘোষণা দিয়েছিলেন, এখন তার সব কটি দৃশ্যমান। সাড়ে ৩ লাখ কোটি টাকার ৭৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। অধিকাংশ প্রকল্পের কাজ সমাপ্তির পথে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে।

তিনি বলেন, সরকারের এই মহাউন্নয়ন এবারের নির্বাচনে প্রভাব ফেলবে। আজ বুধবার দলীয় জনসভা থেকে কক্সবাজারের উন্নয়নে নতুন কিছু ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কক্সবাজারকে যা দিয়েছেন, অতীতে কোনো সরকারের পক্ষে তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন