• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উচ্ছেদের আগে পুর্নবাসনের দাবীতে মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিদেক / ৩৯৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
কক্সবাজার সমুদ্রসৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন।

কক্সবাজার অফিস:
উচ্ছেদের আগে পুর্নবাসনের দাবীতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সমুদ্রসৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ জুন) দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টের শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।

তাদের দাবী- ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা সমুদ্রসৈকতে ব্যবসা করে আসছি। এই ব্যবসার সুবাধে পর্যটকরা কক্সবাজারে এসে নিজেদের চাহিদা মতো কেনাকাটা করতে পারছে। একই সাথে প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব দিচ্ছি সরকারকে। কক্সবাজারে পর্যটক চাঙ্গা রাখতে বিরাট ভূমিকাও পালন করে যাচ্ছে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এরিমধ্যে হাজারের কাছাকাছি এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে। উচ্ছেদ হলেই বেকার হয়ে পড়ছে এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। একই সাথে শত শত পরিবার পথে বসবে।

তারা আরও বলেন- মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় সুগন্ধা পয়েন্ট ভাসমান দোকান গুলো উচ্ছেদের সিদ্ধান্ততে স্বাগতম জানাচ্ছি। কিন্তু গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা আপনার অধীনস্থ জেলা প্রশাসনকে রাজস্ব দিয়ে ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছিলাম।

এখন আপনার প্রয়োজনে আমাদের প্রায় ২০ হাজার পরিবারের বেঁচে থাকার অবলম্বন ছেড়ে দিতে প্রস্তুত।
আপনার কাছে আমার অনুরোধ; আমাদের বিকল্প স্থান করে দিন। আমাদের বেঁচে থাকার সুযোগ দিন। আমাদের পরিবার পরিজন নিয়ে একমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন।

যদি আমাদের পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হয় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।
ষড়যন্ত্রকারীদের চক্রান্তের কারণে যদি শুধু আমাদের উচ্ছেদ করা হয়; তাহলে আমাদের উপর জুলুম করার সামিল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন