• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়া ও টেকনাফে লোক নিচ্ছে সেভ দ্য চিলড্রেন

নিজস্ব প্রতিদেক / ২৫১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সেভ দ্য চিলড্রেন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উখিয়া ও টেকনাফে চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার, কেস ওয়ার্ক। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপলজি, ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বা সমমান বিষয়ে স্নাতক পাস।

শিশু অধিকার সুরক্ষা, কমিউনিটি বেসড সুরক্ষা ও যেকোনো ধরনের চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এ ছাড়া দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ ও সেভ দ্য চিলড্রেনের মূলনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতাসহ ক্রস কালচার কনটেক্স বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক। প্রজেক্ট শেষে চুক্তির মেয়াদ বাড়ানো হতেও পারে, আবার নাও হতে পারে। বিষয়টি নির্ভর করতে প্রজেক্টের অবস্থা ও সংশ্লিষ্টদের ওপর।

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে উখিয়া ও টেকনাফে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে বিডি জবসের মাধ্যমে। তবে সিভি ড্রপ করার সময়ে প্রত্যাশিত বেতনের কথা উল্লেখ করে দিতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন নির্ধারিত হবে আলোচনা করে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুন, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন