• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁও থেকে এক মন গাঁজা উদ্ধার : প্রাইভেট কারসহ আটক ২

নিজস্ব প্রতিদেক / ৩২২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব সংবাদদাতা:
ঈদগাঁওতে অভিযান চালিয়ে এক মন (৪০ কেজি) গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৫। মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও এসময় জব্দ করা হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয় ।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার কোতোয়ালী থানার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার মালেকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার হলুদিয়া এলাকার আবুল বশরের ছেলে মনির হোসেন (৩১)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: বিল্লাল উদ্দিনের পাঠানো প্রেস রিলিজ থেকে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য গাঁজা নিয়ে আসছে একটি মাদক সিন্ডিকেট।

উক্ত সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাবহৃত গাড়িতে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক(ওসি) আবদুল হালিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে র‌্যাব-১৫ বাদি হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং০২-০৮/০২/২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন